আবেদন অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর থেকে বরিশাল সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন, বিভাগীয় শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধানদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এ বিষয়ে বরিশাল জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন বলেন, অনলাইনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটক এই প্রক্রিয়া সম্পাদন করবে।