আবেদন আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আজ সোমবার থেকে আবেদন করা যাবে। এই প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর বিকেল সাড়ে চারটা পর্যন্ত। যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের মুঠোফোনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে একটি বিশেষ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd থেকে জানা যাবে।l পটুয়াখালী অফিস