আবেদন আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকায় বসবাসরত চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের ২২ ডিসেম্বরের মধ্যে বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বা মহাসচিব বরাবর (জিসিএইচপিএফ, ৮৫/১/এ পুরানা পল্টন লাইন, পঞ্চম তলা, ঢাকা-১০০০) আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া [email protected] এই ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। আবেদনের সঙ্গে এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি, ইন্টারনেটে প্রাপ্ত ফলের ফটোকপি, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মুঠোফোন নম্বর পাঠাতে হবে। প্রয়োজনে ০১৭১৩০০৩৫০৬, ০১৮১৭১০৫৪৫৩ এই দুটি নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি