আবেদন খারিজ হয়নি নিষ্পত্তি করতে বলেছেন আদালত: আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের আইনজীবী রফিক-উল হক দাবি করেছেন, হাইকোর্ট যমুনা টেলিভিশনের আবেদন খারিজ করে দেননি, বরং যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ সম্প্রচারের জন্য অনাপত্তি চেয়ে যে আবেদন করেছে, তা নিষ্পত্তি করতে সরকারকে নির্দেশনা দিয়েছেন।গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রফিক-উল হক বলেন, আদালতের এই নির্দেশনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রচার ও প্রকাশ করা হয়েছে। বিভ্রান্তি দূর করতেই তিনি এই সংবাদ সম্মেলন করেছেন।এক প্রশ্নের জবাবে যমুনা টেলিভিশনের আইনজীবী বলেন, যেহেতু এখন পর্যন্ত রায়ের কপি তাঁরা হাতে পাননি, সেহেতু রায় সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। সে ক্ষেত্রে আদালত অবমাননা হয়ে যেতে পারে। রায়ে কী আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘বিচারকের মত আর মেয়েছেলের মত বোঝা মুশকিল। এটা আগে থেকে বোঝা যায় না।’রফিক-উল হক বলেন, যমুনার কপাল খারাপ। সারাক্ষণ তারা লড়াই করেছে। আগের সরকারের আমলে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছেন, পরে সুপ্রিম কোর্টে যেতে হয়। সেখানেও রায় পেয়েছে যমুনা। এই সরকারের আমলেও আবার একই কারণে তাদের আদালতে যেতে হয়েছে।বিটিআরসি সরকারের অনাপত্তি ছাড়া যমুনা টেলিভিশনকে তরঙ্গ বরাদ্দ দিয়েছিল কি না জানতে চাইলে রফিক-উল হক বলেন, ‘আমাদের অনাপত্তিপত্র ছিল। আপিল বিভাগ বারবার এটা বলেছে।’ পরবর্তী আইনগত প্রক্রিয়া কী হবে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নিয়ে মক্কেল বলবে। তবে মক্কেলের নিজ স্বার্থেই এখন কথা বলা উচিত নয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ যমুনা টিভি কর্তৃপক্ষের রিটের রুল নিষ্পত্তি করে এ রায় দেন। এতে যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের আদেশ বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি তথ্য মন্ত্রমাণালয়ে যমুনা টিভি কর্তৃপক্ষের পুনরায় দেওয়া অনাপত্তিপত্রটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।