আবেদন গ্রহণের সময়সীমা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত করা যাবে। আগে এই সময়সীমা ছিল ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
পাশাপাশি সি১-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবরের পরিবর্তে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৭ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।