প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা করা হয়েছে। সেশনজট নিরসনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এই শ্রেণির ভর্তি কার্যক্রম কয়েক মাস এগিয়ে এনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ ২৫ অক্টোবর। আগামী ১ ডিসেম্বর ক্লাস শুরু হবে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।