প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তি ইচ্ছুকদের আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২৫ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২৪ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, চলতি বছর পাঁচটি অনুষদের অধীনে ২০টি বিভাগে মোট ৮৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনের প্রক্রিয়া শেষ হলে এ-১, এ-২, বি এবং সি—এই চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। সি ইউনিটের পরীক্ষা হবে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, বি ইউনিট বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, এ-১ ইউনিট বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা এবং এ-২ ইউনিট বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।