আবেদনপত্র জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১তম বিসিএসের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, গতকাল রোববার আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইন পড়ে যায়। এদিন ৩২ হাজার আবেদনপত্র জমা পড়ে। আজ শেষ দিনে ৫০ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়তে পারে বলে ধারণা করছে পিএসসি। ৩১তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১০৮টি পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ জানুয়ারি এই বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।