আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সকালে শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপিও দেন তাঁরা।
আসন্ন শিক্ষাবর্ষে প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদনপত্রের মূল্য ২৫ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গত বছর আবেদনপত্রের মূল্য ৪০০ থেকে বাড়িয়ে ৪৭৫ টাকা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মানববন্ধনে বক্তব্য দেন শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহ্বায়ক ফজলে রাব্বী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিবছর ভর্তির আবেদনপত্রের মূল্যবৃদ্ধির মাধ্যমে শিক্ষাকে পণ্যে রূপান্তর করা হচ্ছে এবং নির্দিষ্ট শ্রেণির মধ্যেই তা সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে। দ্রুত এই বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক। না হলে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য থাকব।’