আবেদনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের করা এক মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায় হবে। আইনজীবী সূত্র বলেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন।