আবেদনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগের ভর্তি নির্দেশিকা অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। এখন ভর্তি-ইচ্ছুক প্রার্থীরা ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার সময় বাড়িয়ে ১৬ অক্টোবর, পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ২৩ অক্টোবর এবং ছবি আপলোড ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ২৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে এবং অন্যান্য তারিখ, সময় ও শর্ত অপরিবর্তিত থাকবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।