আবেদনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৫ ডিসেম্বর রাত ১২টা করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে দিনে বা রাতে যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবেন। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www. sau. edu. bd থেকে বিস্তারিত জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।