আবেদনের সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সাময়িক ত্রুটির কারণে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) আবেদন করতে পারবেন।