আবেদনের সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় ২১ নভেম্বর বিকেল ৪টা থেকে ২৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতক সম্মান চতুর্থ বর্ষ বিএ/ বিএসএস/ বিবিএ/বিএসসি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।