আবেদনের সময় ৩০০ দিন বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা আরও ৩০০ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সময়মতো কাগজপত্র সংগ্রহ করতে না পারায় এবং ডিসেম্বরে আদালত বন্ধ থাকায় অনেক মানুষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে পারেননি।বিবৃতিতে স্বাক্ষর করেন কামাল লোহানী, সুলতানা কামাল, রানা দাশগুপ্ত, খুশী কবির, আবুল বারকাত, শামসুল হুদা, সারা হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।