প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক কমান্ডার (অব.) আব্দুর রউফ (৮৩) আর নেই। গতকাল শুক্রবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুমা তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর ঈদগাহ মাঠে প্রথম জানাজা হয়। পরে ঢাকার বনানীর নৌবাহিনীর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।