প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল জলিল আপাদমস্তক ভদ্র-লোক ছিলেন। তিনি ছিলেন উদার, বন্ধু-বৎসল। তাঁর মতো লোক এখন খুঁজে পাওয়া কঠিন।গতকাল বুধবার শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগের উদ্যোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে, তাদের নিয়ে সংলাপ হতে পারে। এ সংলাপের মাধ্যমে জামায়াত-শিবিরের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে অনতিবিলম্বে জাতীয় সংলাপ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এনামুল হক, বলরাম পোদ্দার, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অরুণ সরকার প্রমুখ।