আব্দুল জলিলের কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের কুলখানি আজ সোমবার নওগাঁয় তাঁর গ্রামের বাড়ি চকপ্রাণ মহল্লায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ১০টায় কোরআনখানি, দুপুর ১২টায় মিলাদ মাহফিল ও বাদ জোহর তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।এদিকে আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁ জেলা আওয়ামী লীগ আরও তিন দিনের জন্য শোক দিবস বর্ধিত করেছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাকিব আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।