আব্দুল জলিলের জন্য মিলাদ ও দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর মরহুমের গুলশানের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মাহবুব উল আলম হানিফ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুম আব্দুল জলিলের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা মিলাদ মাহফিলে অংশ নেন।