আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে শুনানি হয়নি। ২১ মার্চ এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার এ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। অসুস্থতার কারণে আব্দুল জলিল আদালতে হাজির না হওয়ায় তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ আবেদন মঞ্জুর করে এই তারিখ নির্ধারণ করেন।