আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাণিজ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শহরের চকপ্রাণ মহল্লায় মরহুমের কবরের পাশে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও কবর জিয়ারত করা হয়। এ ছাড়া দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাংসদ শহিদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সাধন চন্দ্র মজুমদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, মরহুমের বড় ছেলে নিজামউদ্দিন জলিল প্রমুখ।
এদিকে আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার নওজোয়ান মাঠে কাঙালি ভোজের আয়োজন করা হবে।