আব্দুল মন্নান চৌধুরী সঞ্চৃতি পদক পেলেন শোয়েব জিবরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল মন্নান চৌধুরী সঞ্চৃতি পদক পেয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শোয়েব জিবরান। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড টিপু সুলতান হোটেলের সমেঞ্চলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ পদক দেওয়া হয়। তিনি কমল কুমার মজুমদারের সাহিত্যকর্ম নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী আয়োজিত এক গবেষণামূলক অনুষ্ঠানে শোয়েব জিবরানের হাতে পদকটি তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে কলেজছাত্রী অরুনিয়া রবিদাসের হাতে কথাসাহিত্যিক আনিসুল হকের দেওয়া বেশ কিছু বই তুলে দেন ১৪ নম্বর বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার।
আবেদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ স্কোয়াড্রন লিডার জাকির হোসেন, কমলগঞ্জের ইউএনও জাহিদুল ইসলাম মিঞা, শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত ইউএনও নূরুল হুদা, অধ্যক্ষ মুর্শেদুর রহমান। সমেঞ্চলনকক্ষে নতুন উদ্ভাবিত অনেক ধানের সঙ্গে লুপ্তপ্রায় মূল্যবান ধানবীজের প্রদর্শনী ও সংগৃহীত উন্নত মানের নানা জাতের ভুট্টা প্রদর্শনী করা হয়।