আব্দুল মালেক চৌধুরীর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারের বন বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক আব্দুল মালেক চৌধুরী (৯০) গতকাল শুক্রবার দুপুরে তাঁর ধানমন্ডির বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল মালেক চৌধুরী অবসর জীবনের বিভিন্ন সময়ে ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশন, জালালাবাদ শিক্ষা ট্রাস্ট, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ধানমন্ডির তাকওয়া মসজিদসহ নানা প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে থেকে সমাজসেবায় জড়িত ছিলেন। আজ শনিবার বাদ জোহর ধানমন্ডির ১২ নম্বর সড়কের তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, দুই কন্যা শাদমানি মালিক ও শাহনাজ মালিক, নাতি-নাতনি, প্রপৌত্রীসহ বহু আত্মীয়স্বজন, ও গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।