প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আব্দুল হক (৬৫) বীর বিক্রম গতকাল মঙ্গলবার বিকেলে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল রাতে জানাজা শেষে বর্ধনপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে।