আব্দুলপুর রেলক্রসিংয়ে দুর্ঘটনা, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভুটভুটির চার যাত্রী নিহত হওয়ার প্রতিবাদে গত শনিবার রেল জংশন এলাকার মানুষ মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে দুর্ঘটনাস্থলে স্থায়ী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া না হলে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।মানববন্ধন শেষে সমাবেশে মুক্তিযোদ্ধা শামসুল হক, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, নিজেরা করি সংগঠনের অঞ্চল ব্যবস্থাপক তপন কুমার সরকার, ভূমিহীন নেত্রী নিহারিকা বেগম, দুরন্ত প্রতীক সংগঠনের সভাপতি আফজাল হোসেন এবং দুর্ঘটনায় নিহত রিভা বেগমের ছেলে লিমন বক্তব্য দেয়। আন্দোলনকারীদের দাবি সম্পর্কে স্টেশনের মাস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।