আব্দুল্লাহ তাহেরের বিরুদ্ধে বিভিন্ন স্থানে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সাংসদ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল জামালপুর সদর থানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, পাবনা সদর থানায় শহরের গোপালপুর মহল্লার বাসিন্দা খ ম হাসান কবির, সাতক্ষীরা সদর থানায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, যশোরের বেনাপোল বন্দর থানায় বেনাপোলের শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান, কুমিল্লার লাকসাম থানায় লাকসাম উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি দলিলুর রহমান জিডি করেন। গত শুক্রবার রাতে পটুয়াখালী সদর থানায় জেলা আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক আইনজীবী হারুন-অর-রশিদ, বগুড়ার দুপচাঁচিয়া থানায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম কায়কোবাদ ও মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক এম সরওয়ার খান জিডি করেন। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা, পাবনা, যশোর ও পটুয়াখালী অফিস এবং জামালপুর, দুপচাঁচিয়া (বগুড়া) ও লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি]