আব্দুস শহীদকে আ.লীগের একক সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল ও কমলগঞ্জের একাংশ) বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীমঙ্গল পৌর এলাকার কলেজ সড়কের স্টার কমিউনিটি সেন্টারে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির। বক্তব্য দেন দলের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মন্নান, সহসভাপতি জিল্লুল আনাম চৌধুরী, পৌর কমিটির সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির বলেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর শাখাসহ ১০টি শাখা-সংগঠনের সভাপতি ও সম্পাদক, আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশেষ এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসমঞ্চতভাবে মো. আব্দুস শহীদকে মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।