আব্দুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল মঙ্গলবার। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকালে তাঁর ঢাকার কলাবাগানের বাসভবনে কোরআনখানি, কলাবাগান লেক সার্কাস মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল ও মোনাজাত।এ ছাড়া আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বুধবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী ও আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত, সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক। বিজ্ঞপ্তি।