আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় মরহুম আব্দুস সামাদ আজাদের বাসভবন ৮৩ লেক সার্কাস কলাবাগানে কোরআনখানি, সকাল সাড়ে নয়টায় মিলাদ ও দোয়া মাহফিল, বেলা ১১টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং বাদ মাগরিব কলাবাগান লেক সার্কাস মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এসব দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা অংশ নেন। বিজ্ঞপ্তি।