আব্বাস ও শাজাহান সিরাজসহ ছয়জনের সাজা বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ, সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতসহ ছয়জনের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে এ রায় দেন। অপর দুজন হলেন—পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল্লাহ খান ও তাঁর স্ত্রী মাসুদা খান।