আব্বাস-খোকা-সালাউদ্দিনসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকাসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় নিখোঁজ বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত ৩৭ জন আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মশিউর রহমান, তানভীরুল হক, সোহেল রানা ভূঁইয়া উল্লেখযোগ্য।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় মানসুর প্রধানিয়া নামে একজন মারা যান। ৩০ ডিসেম্বর ওই ঘটনায় এসআই আল মামুন বাদী হয়ে থানায় মামলা করেন।