আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার শহীদ হাদিস পার্কে তিন দিনব্যাপী আব্বাসউদ্দীন লোক উৎসবে নাচছে শিশুরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
খুলনার শহীদ হাদিস পার্কে তিন দিনব্যাপী আব্বাসউদ্দীন লোক উৎসবে নাচছে শিশুরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

‘বঙ্গ সুর ও ছন্দে বাজুক বিশ্বজনের প্রাণ’ স্লোগান নিয়ে খুলনায় তিন দিনব্যাপী আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু হয়েছে। শহীদ হাদিস পার্কে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজান। উদ্বোধনের আগে নগরে শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন, এ ধরনের উৎসব লোকসংস্কৃতির চর্চা ও বিকাশে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক। পরে ছোটদের লোকজ সংগীত, আলোচনা সভা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার ছোটদের লোকজ অনুষ্ঠান এবং খুলনার লোকসংস্কৃতির চর্চা ও বিকাশবিষয়ক সেমিনার হবে।

এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন মুস্তাফা জামান আব্বাসী, আলোচক থাকবেন অচিন্ত্য কুমার ভৌমিক। এরপর হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।