প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটির ওপর আগামী ৩০ সেপ্টেম্বর শুনানি হবে। গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক শুনানির এ দিন ধার্য করেন।মিলনের জামিন স্থগিত হয়নি: চাঁদাবাজি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত কোনো আদেশ দেননি। চাঁদাবাজির অভিযোগে করা মামলায় হাইকোর্ট গত ১৭ আগস্ট মিলনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।