আম খেয়ে অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী গ্রামে আম খেয়ে একই পরিবারের আট সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আম বিক্রেতা খোকন মিয়া ও নিজাম উদ্দিনকে আটক করেছে পুলিশ। সিদ্দিক মাতুব্বর জানান, মঙ্গলবার বিকেলে খোকন মিয়ার দোকান থেকে তিনি চার কেজি আম কেনেন। রাতে খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাড়ির সবার বমি ও পেটব্যথা শুরু হয়। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. আবদুল মতিন বলেন, আমে অতিমাত্রায় ফরমালিন মেশানোয় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি