আম খেয়ে চারজন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত মঙ্গলবার রাতে আম খেয়ে তিন ভাইসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ ব্যক্তিরা হলেন উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মো. বাদশাহ মৃধার ছেলে শাহিন (২৮), মো. অলিউল্লাহ (২৫) ও মো. আবু বক্কর সিদ্দিক (১৫) এবং কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের মো. আলতাফুর রহমানের ছেলে মো. মাইনুল ইসলাম (৩৮)। অসুস্থ ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার পৌর শহরের ফলপট্টির দুটি দোকান থেকে তাঁরা আম কেনেন। রাতে ভাত খাওয়ার পর আম খাওয়ার সঙ্গে সঙ্গেই সবার পেটে ব্যথা শুরু হয়। এরপর বমি ও কয়েকবার পায়খানা হয়।