আম জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মোনাখালী গ্রামে গতকাল সোমবার দুপুরে আবদুর রশিদ নামের এক আম ব্যবসায়ীর কাছ থেকে ৩০ মণ আম জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সাদমিন বলেন, আমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক বিষ প্রয়োগ করার অপরাধে খাদ্য আইনে এ জরিমানা করা হয়। আমগুলো ধ্বংস করা হয়েছে।