প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে আমবাহী ট্রাক থামিয়ে আম ফরমালিনমিশ্রিত কি না, তা পরীক্ষা করেন৷ একটি ট্রাকে থাকা আমের নমুনা পরীক্ষা করে সব ঝুড়িতেই মাত্রাতিরিক্ত ফরমালিনমিশ্রিত আম পাওয়া যায়৷ বিচারক নির্বাহী হাকিম অ স ম জামশেদ খোন্দকার ট্রাকের আট টন আমই জব্দ করেন৷ বিকেলে জেলা সদর গেটের কাছে রোলার দিয়ে এগুলো পিষে ধ্বংস করা হয়৷