আম নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় রাসায়নিকমুক্ত আম উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আমচাষি, ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। জনস্বার্থে সততার সঙ্গে আমের উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ফলন বাড়ালেই হবে না, তা নিরাপদও হতে হবে। সারা পৃথিবীকে জানাতে হবে খুলনা অঞ্চলের আম স্বাদে ও গুণে সেরা। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল লতিফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।