আম পাড়তে গিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল মঙ্গলবার দুপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নাসিমা বেগম (৪৫) নামের এক নারী।
পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাসিমা পরিবারের সঙ্গে উত্তর যাত্রাবাড়ীর এক বাসায় থাকতেন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি ছাদে উঠে রড দিয়ে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন। তখন রডের সঙ্গে একটি বৈদ্যুতিক তারের স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।