আম পাড়তে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আম পাড়তে গিয়ে মো. সেলিম বেপারি (২৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত শনিবার বিকেলে উপজেলার নলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটায় তিনি বাড়ির একটি উঁচু আমগাছ থেকে আম পাড়তে গিয়ে আচমকা ডাল ভেঙে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ও শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেলিম ঢাকার একটি ছাতা তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন।