আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম পাড়াকে কেন্দ্র করে শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে গত মঙ্গলবার দুই পক্ষে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে গ্রামের পাগলা নদীর পাড়ে খাসজমিতে মোশারফ হোসেনের লাগানো আম গাছ থেকে তার চাচাতো ভাই মহসীন আলী লোকজন নিয়ে আম পাড়তে যান। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মহসীন আলী ও তাসিম আলীকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম জানান, আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কোনো পক্ষই থানায় মামলা করেনি।