আম ব্যবসায়ীদের কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমে ফরমালিন পরীক্ষার নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীদের ডাকা হরতালসহ অন্য কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার সকালে আম ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে হয়রানি বন্ধে প্রশাসন আশ্বাস দিলে আম ব্যাবসায়ীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন৷
এর আগে গত শুক্রবার রাতে জেলা চেম্বার অব কমার্সের সভাপতিসহ আম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার (এসপি) বশির আহম্মদ। সেখানে সিদ্ধান্ত হয়, প্রশাসন, পুলিশ এবং ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের আমের ট্রাকে ফরমালিন পরীক্ষা করে প্রত্যয়নপত্র দেওয়া হবে। এরপর পথের আর কোথাও ফরমালিন পরীক্ষা করা হবে না।