আম সংরক্ষণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করার জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এ অঞ্চলের সব ব্যাংকের বিভাগীয়, আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক রাজশাহীর মহাব্যবস্থাপক জিন্নাতুল বাকেয়ার সভাপতিত্বে ব্যবসায়ীরা আম সংরক্ষণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ব্যাংক কর্মকর্তাদের পক্ষ থেকে আম সংরক্ষণে সহায়তার আশ্বাস দেওয়া হয়।