আমজাদ খান চৌধুরীর জানাজা দাফন বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ খান চৌধুরী
আমজাদ খান চৌধুরী

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর (অব.) জানাজা আগামী বুধবার (১৫ জুলাই) বেলা সোয়া দুইটায় ঢাকার বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আমজাদ খান চৌধুরীর মরদেহ ওই দিন বেলা ১১টা থেকে জানাজার আগ পর্যন্ত আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। জানাজা শেষে বেলা তিনটায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
আমজাদ খান চৌধুরী ৮ জুলাই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বিজ্ঞপ্তি।