আমজাদ খান চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ খান চৌধুরীর জানাজায় অংশ নিচ্ছেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। গতকাল দুপুরে রাজধানীর বিজয় সরণির বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় l প্রথম আলো

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ খান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।
দাফনের সময় সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বেলা সোয়া দুইটায় রাজধানীর বিজয় সরণির বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে আমজাদ খান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন, বিএনপির নেতা হান্নান শাহ, মরহুমের পরিবারের সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আমজাদ খান চৌধুরী ৮ জুলাই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে ইন্তেকাল করেন। যুক্তরাষ্ট্র থেকে গত মঙ্গলবার তাঁর মরদেহ দেশে পৌঁছায়। এরপর নরসিংদীর ঘোড়াশালে এবং ঢাকার বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়।