আমজাদ হোসেন স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক ও পাকিস্তান সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী আইনজীবী এস এম আমজাদ হোসেনের মৃত্যুতে খুলনায় তিন দিনব্যাপী শোক, স্মরণসভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়। খুলনা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এসব অনুষ্ঠান করা হয়।
গত শনিবার থেকে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে তিন দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ইউনুস। বক্তৃতা করেন মোল্লা মো. মাসুম রশিদ, মোস্তাফা ইউনুস, এস এম মনজুর আলম, সাবেক স্পিকার রাজ্জাক আলী প্রমুখ। গত সোমবার শেষ দিনের সভায় আমজাদ হোসেনের ছেলে এস এম ফরিদ হোসেন বক্তব্য দেন।