আমডাঙ্গা খালের বাধা অপসারণের ঘোষণা সংগ্রাম কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের অন্যতম পথ আমডাঙ্গা খালের বাধা অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার ধোপাদী বাজারে এক সভা থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা এ ঘোষণা দেন। সভায় বলা হয়, আগামীকাল রোববার সংগ্রাম কমিটির নেতৃত্বে পানিবন্দী মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালের সব ধরনের বাধা অপসারণ করবে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে গতকাল বিকেলে উপজেলার ধোপাদী বাজারে সভা হয়। নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত কুমার বাওয়ালী, প্রধান সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায়, সমন্বয়কারী চৈতন্য কুমার পাল, যশোর-৪ আসনের সাবেক সাংসদ এম এম আমিন উদ্দীন, কৃষক শাখাওয়াত হোসেন, শরীফ আহমেদ গাজী, কামরুল ইসলাম প্রমুখ।