আমতলী ইসলামী সেন্টার উচ্চবিদ্যালয় চালু করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের আমতলী ইসলামী সেন্টার উচ্চবিদ্যালয় চালুর উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন।গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ বিষয়ে বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি আলোচনা সভা হয়েছে বলে জানা গেছে।সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহম্মদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন, আমতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাদশা মিয়া প্রমুখ।এদিকে বিদ্যালয় চালুর ব্যাপারে আজ (রোববার) রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তাফা কামাল ও পুলিশ সুপার মো. মাসুদ-উর রহমান শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।১ সেপ্টেম্বর বাঘাইছড়ি আমতলী ইসলামী সেন্টার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জাফর আহমঞ্চদ ছাত্রলীগের সভাপতি মো. রাসেলের হাতে লাঞ্ছিত হন। জাফর আহম্মদ বলেন, ‘আমিসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কীভাবে আসব? এ মুহূর্তে বিদ্যালয়ে পাঠদানের কোনো পরিবেশ নেই।’মো. সাব্বির আহম্মদ বলেন, গত দুই সপ্তাহ বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে।