আমতলী ইসলামী সেন্টার উচ্চবিদ্যালয় চালু করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের আমতলী ইসলামী সেন্টার উচ্চবিদ্যালয়টি আজ সোমবার থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ-উল হাসান। এতে বক্তব্য রাখেন: দীপ্তিমান চাকমা, মীর কামাল হোসেন, ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া, সঞ্চৃতি বিকাশ চাকমা, মো. হাসান শরীফ প্রমুখ।