আমতলী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আগের কমিটির সভাপতি জি এম দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলন হয়।সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।